সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের পর সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা একাংশ) আসনের সংসদ সদস্য তানভীর ইমামও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও তানভীর শাকিলের মতোই একমাস আগে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে সংসদ সদস্য তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি তানভীর ইমাম দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচি শেষে সংসদে যোগ দেয়ার জন্য রাজধানীতে ফেরেন। গত ৩১ মার্চ তিনি জাতীয় সংসদ ভবন সংলগ্ন বুথে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার ফলাফল পজিটিভ আসে।

তিনি বর্তমানে রাজধানীর বাসভবনে আইসোলেশনে আছেন বলেও জানান মীর আরিফুল ইসলাম।