সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে লংকা বাংলা ফাউন্ডেশন। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় মোট ১ হাজার ১০০ জন মানুষের হাতে তুলে দেয়া হয় খাদ্য সামগ্রী।
লংকা বাংলা ফাউন্ডেশন বলছে, মূলত বন্যার্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এ উদ্যোগ।
খাদ্যসামগ্রী বিতরণকালে লংকা বাংলা সিকিউরিটিজ সিলেট ব্রাঞ্চের ব্যবস্থাপক ছাড়াও ভাটিপাড়া এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










