নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংহপুর এলাকা থেকে আনুমানিক ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, ওই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, নরসিংহপুর থেকে ১৬ থেকে ১৭ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাসহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কিশোরের পরণে ছিল লাল চেক ফুল হাতা শার্ট ও জিন্স পেন্ট।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। বেলা ৫টা পর্যন্ত কিশোরের পরিচয় পাওয়া যায়নি।










