যৌথ বাহিনীর চলমান অভিযানে এক সপ্তাহে সারা দেশে ৫১ জন গ্রেফতার হয়েছে। এছাড়া গত সপ্তাহের অভিযানে উদ্ধার হয়েছে ১১১টি অস্ত্র। পুলিশ সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি রিভলবার, ৩০টি পিস্তল, ৯টি রাইফেল, ১৫টি শটগান, ৩টি পাইপগান, ১৬টি শুটারগান, ৫টি এলজি, ১৫টি বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, একটি টিয়ার গ্যাস লঞ্চার, ৩টি এসএমজি এবং ৩টি এসবিবিএল।

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী।