সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। গতকাল বেলা ১১টার দিকে কপোতাক্ষ নদের শ্রীউলা খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শ্রমিকের নাম বাবর আলী। তিনি উপজেলার শ্রীউলা গ্রামের মনজুর আলীর ছেলে।
আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম কবির জানান, গতকাল বেলা ১১টার দিকে কপোতাক্ষ নদের শ্রীউলা খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে নিখোঁজ শ্রমিক বাবর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতক্ষীরার উপসহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, যেহেতু একজনের মরদেহ উদ্ধার হয়েছে, আসা করা হচ্ছে নিখোঁজ বাকি দুজনের মরদেহ হয়তো উদ্ধার হতে পারে। সে কারণে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।










