ব্রাহ্মণবাড়িয়ায় শিশু-কিশোরভিত্তিক সংগঠন শিশু নাট্যমের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন সাংবাদিক মনজুরুল আলম, জসীম উদ্দিন প্রমুখ। সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাসুকুল ইসলাম মাসুক।