ব্রাহ্মণবাড়িয়ায় জাহিদুল (১৬) নামে এক কিশোরের ক্ষতবিক্ষত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে
সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি
উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
এমরানুল ইসলাম জানান, জাহিদুল চট্টগ্রামের একটি বিস্কুট বেকারিতে চাকরি করতো। সম্প্রতি
ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। সোমবার সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ
সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
এই পুলিশ কর্মকর্তার ধারণা, এটি হত্যাকাণ্ড। তিনি বলেন, সুরতহাল রিপোর্টে নিহতের গলা, পেট, গোপনাঙ্গ ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।










