লক্ষ্মীপুরের রায়পুরে পৌরমেয়র ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুমোদনহীন লাইসেন্স প্রত্যাহার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। এ সময় তারা বিআরটিএর লাইসেন্স দাবি করেন। রায়পুর রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন অটোরিকশা শ্রমিকরা।
অটোরিকশাচালকদের বিক্ষোভ
লক্ষ্মীপুরের রায়পুরে পৌরমেয়র ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স বাণিজ্যের অভিযোগ উঠেছে।










