সিলেটের গোলাপগঞ্জে ঘোড়া প্রতীকের নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আফজাল হুসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার পৌরশহরের টিকরবাড়ী এলপি গ্যাস ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই একলাছ মিয়া জানান, উপজেলা পরিষদের উপনির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার রাতে ঘোড়া প্রতীকের পোস্টার লাগাতে টিকরবাড়ীর পাশে এলপি গ্যাস ফিল্ডের দেয়ালে ওঠার সময় তিন বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।