আগস্টে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৭২ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের চোরাচালান সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাহিনীর জনসংযোগ অফিস।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৫ জন বাংলাদেশী নাগরিক ও ২২ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া মিয়ানমারের ৪ হাজার ৫০৬ জন নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।










