ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের চান্দাইকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় চালকের সহকারীও আহত হয়েছেন। আজ রবিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মো. মঞ্জুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী ফিড বোঝাই একটি ট্রাক ও বগুড়াগামী কাপড় বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ট্রাক দুটিতে আগুন ধরে যায়। ফলে ফিড বোঝাই ট্রাকের চালক আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং হেলপার আহত হয়। 

খবর পেয়ে ফায়ার সাভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত সহকারীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।