ব্রাহ্মণবাড়িয়ায় বর্জ্য থেকে সার ও জ্বালানি উৎপাদনে নবনির্মিত প্লান্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর স্থাপিত প্লান্টটির উদ্বোধন করেন সংসদ সদস্য রআম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস। পরে প্লান্টটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।
প্লান্ট উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় বর্জ্য থেকে সার ও জ্বালানি উৎপাদনে নবনির্মিত প্লান্ট উদ্বোধন করা হয়েছে।










