ব্রাহ্মণবাড়িয়ার ৩০০ বছরের প্রাচীন নবীনগর বড় বাজার রক্ষায় নির্মিতব্য হাইওয়ে সড়কের নকশা পরিবর্তন করতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল দুপুরে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন স্মারকলিপি দেন। এর আগে তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মিছিল শেষে মানববন্ধন করেন। সড়ক বিভাগের সঙ্গে কথা বলে নকশা পরিবর্তনের সুযোগ থাকলে তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।