ঝিনাইদহে ডায়াবেটিস মেলিটাস ব্যবস্থাপনায় নতুন মাত্রাবিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের ফুডসাফারির বদরুন্নেছা কনভেনশন সেন্টারে জিসকা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি।

সংগঠনটির জেলা শাখার সভাপতি মীর নাসির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফোটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন বারডেমের অধ্যাপক ডা. ফারুক পাঠান, ডা. আব্দুর রশিদ, ডা. মীর নজরুল ইসলাম, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন, জিসকা ফার্মাসিউটিক্যালসের ন্যাশনাল সেলস ম্যানেজার সৈয়দ নাইমুল হাসান। অনুষ্ঠানে চিকিৎসকসহ ৫০ জন অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, ডায়াবেটিসের যত মানুষ আক্রান্ত তাদের অর্ধেকেরও বেশি এ রোগটি সম্পর্কে সচেতন নয়। তাই ডায়াবেটিস সম্পর্কে জনগণকে আরো সচেতন করতে চিকিৎসকসহ অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হয়।