বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে। শেখ হাসিনা ভারতে চলে গেছেন। মাঝখানে তার যে সমর্থক আছে, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি।’
গতকাল বিকালে ঠাকুরগাঁও-১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলছি, হিন্দু ভাই-বোনদের আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে, তাদের শুধু শাস্তি হবে। যারা অন্যায় করেনি, তাদের বুকে আগলে রাখব।’
জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘১৩ দিন পর নির্বাচন হবে। আপনাদের মনে আছে? এর আগে আমরা এমপি নির্বাচন করেছি ১৫ বছর আগে। মাঝখানে আমরা ভোট দিতে পারিনি। সব ভোট নিয়ে গেছে ওরা। এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি।’









