প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমুখী নীতির কারণে বাংলাদেশ বিশ্বে মাছ, ফসল উৎপাদনে সফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরো বলেন, মানব উন্নয়ন, অর্থনীতি, সামাজিক ও স্বাস্থ্য সূচকে বহু আগেই বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কোনো কোনো সূচকে ভারতের চাইতেও এগিয়ে গেছে।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ধন্দিবাজার চরকামালদি এলাকায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের একটি ইউনিট উদ্বোধন করেন মন্ত্রী। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর ২০ লাখ লোক বৃদ্ধি পায়। এভাবে বাড়লে আগামী ২০ বছরে চার কোটি লোক বাড়বে। তাদের খাওয়ানোসহ সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এগিয়ে যাচ্ছে।
হাছান মাহমুদ আরো বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে, কর্মসংস্থান সৃষ্টি করছে। এ সময় শিল্প কারখানার মালিকরা দেশের উন্নয়ন অগ্রযাত্রার সহায়ক ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল করিম, এফবিসিসি আই’র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া, আস্থা ফিডের ব্যবস্থাপনা সম্পাদক গিয়াস উদ্দিন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, আস্থা ফিডের পরিচালক সালাউদ্দিন, সাইফুল ইসলাম বাবু, স্যামসান গ্রুপেডর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দাইলান দুয়ান, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার আব্দুল বাতেন।
বিশ্বে মাছ-ফসল উৎপাদনে সফলতা অর্জন করেছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী