সিরাজগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান নিহত হওয়ার পরে পুনর্নির্বাচনে স্ত্রী মোছা. হাসিনা খাতুন নির্বাচিত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি এ পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। রোববার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে স্ত্রী হাসিনা খাতুন ডালিম প্রতীকে ৫ হাজার ৫০৪ ভোট পেয়ে কাউন্সিলর পদে বিজয়ী হন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের শোচনীয়ভাবে পরাজিত করেন হাসিনা খাতুন।