সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডিএম) ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছে আফ্রিকার প্রতিনিধি দল।
আফ্রিকার চারটি দেশ (নাইজেরিয়া, ক্যামেরুন, সেনেগাল ও গাম্বিয়া) থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল ১৭-২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। এসময়ে তারা সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের সামগ্রিক কার্যক্রম ও বিভিন্ন সামাজিক সংস্থা পরিদর্শন করবেন।
প্রতিনিধিদল সিজেডএম পরিচালিত গ্রানাডা ইসলামিক একাডেমি, সিজেডএম কিডনি ডায়ালাইসিস সেন্টার, গ্রানাডা একাডেমি, জীবিকা প্রকল্প, আরএসএফ গ্রানাডা একাডেমি এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ব্র্যাক সেন্টার, ইউনুস সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।










