ব্রাহ্মণবাড়িয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। প্রত্যেক কার্ডধারীকে ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেয়া হয়। পৌর এলাকার ৪ হাজার ৯৫২ জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ কার্ডধারীর মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।