ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষ মোস্তাব আলীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এ মামলা করেন। মামলার আসামিরা হলেন অধ্যক্ষ মোস্তাব আলীর স্ত্রী নাটোর উপজেলা সদরের পাইকপাড়ার বাসিন্দা মোছাম্মদ বিলকিস খাতুন, অধ্যক্ষের ছেলে আহম্মেদ ওয়াজিহ ওয়াসিক ও নাটোরের পাইপাকপাড়ার পাওনাদার অধ্যক্ষের চাচাতো ভাই রায়েজুল ইসলাম ওরফে রাজু। মামলায় তাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়। গত ১০ মে সকালে ব্রাহ্মণবাড়িয়া নিজ বাসার শৌচাগার থেকে মোস্তাব আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষের মৃত্যুর ঘটনায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষ মোস্তাব আলীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।










