প্রত্যেক বছর পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবসে দেশব্যাপী ফুলের চাহিদা থাকে ব্যাপক। তাই মৌসুমজুড়ে ফুলের পরিচর্যায় ব্যস্ত থাকেন চাষীরা। পহেলা ফাল্গুন উপলক্ষে গতকাল ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ বিভিন্ন উপজেলা থেকে ফুল তুলে বিক্রির জন্য প্রস্তুত করেন চাষীরা। করোনার ক্ষতি চলতি মাসের তিন দিবসে কিছুটা হলেও পুষিয়ে নেয়ার আশা তাদের।