গাইবান্ধায় দুস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থী ও রোগাক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিক্ষা ‍ও চিকিৎসাসহায়তা দেয়া হয়েছে। জেলা পরিষদ সম্মেলনকক্ষে গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে উপকারভোগী ২৭০ জনকে দেয়া হয়েছে মোট ২১ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবদুর রউফ তালুকদার, প্রকৌশলী সিরাজুল ইসলামসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।