ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে গেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
আজ শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঝিনাইদহ লাইন নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায় বাসটি। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান এ তথ্য নিশ্চিত করেছেন।










