আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থিক সচ্ছলতা বাড়াতে ঝিনাইদহে হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহের যৌথ অগ্রসরমাণ সৃজক সংস্থা—জাগো। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, জাগো সভাপতি নুরুল ইসলাম, নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ, পাগলা কানাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য শেফালী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে বাছুর পেলেন দরিদ্র নারীরা
আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থিক সচ্ছলতা বাড়াতে ঝিনাইদহে হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে বিনামূল্যে বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহের যৌথ অগ্রসরমাণ সৃজক সংস্থা—জাগো।









