চোখের অপারেশন করতে থাইল্যান্ডের ব্যাংকক গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ মে) দিনগত রাত ২ টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার চিকিৎসা করানোর কথা রয়েছে। ১১ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি থাইল্যান্ড গিয়েছেন।