ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক (৬১) মৃত্যুবরণ করেছেন (ইন্না ... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গতকাল ভোররাতে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা ব্যাংকের করপোরেট বিভাগের প্রধান মো. ফখরুল আবেদিন মিলন বণিক বার্তাকে জানান, ‘এমডি স্যার ইন্তেকাল করেছেন। দ্রততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। ঢাকায় তার জানাজা ও দাফনের সময় জানানো হবে।’

ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।