ঝিনাইদহে কৃষকদের মাঝে ডাল, তেল ও মসলাবীজ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।