কক্সবাজার সদরের পিএমখালীতে আলোচিত মোরশেদ আলী ওরফে বলি মোরশেদ হত্যা মামলার নথি জালিয়াতি করে ২ নং আসামি মোহাম্মদ আলী (৪৫) আদালত থেকে জামিন নিয়েছেন। এরই মধ্যে জেল থেকে বেরিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। মোহাম্মদ আলী পিএমখালীর মাইজপাড়ার মনির আহমদের ছেলে।

এদিকে মামলার নথি জালিয়াতি করে জামিন নেয়ার ঘটনায় কক্সবাজারে আদালতপাড়ায় তোলপাড় চলছে। বিষয়টি জেনে জরুরি নথি তলব করেছেন জেলা জজ মোহাম্মদ ইসমাইল। কার সহায়তায়, কোন কৌশলে আদালতের নথি জালিয়াতি করে আসামি জামিন নিলেন—এমন প্রশ্ন আইনজীবীসহ সংশ্লিষ্টদের।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম বলেন, নথি জালিয়াতি করে জামিনের বিষয়টি গতকাল জেনেছি।