জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে (বাড্ডা, ভাটারা, রামপুরা এলাকা) থেকে নির্বাচন করবেন। অন্যদিকে রংপুর-৪ আসনে নির্বাচন করবেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

এছাড়া, ঢাকা-১৮ আসন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ আসন থেকে তাসনিম জারা, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, কুমিল্লা-৪ আসন থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসউদ, ঢাকা-১২ আসন থেকে নাহিদা সারওয়ার নিভা, নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার নির্বাচন করবেন।

আরো পড়ুন: ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি