কক্সবাজারের মহেশখালী চ্যানেল ও বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে কক্সবাজার ফিশারিঘাটে এক ব্রিফিংয়ে র্যাব-১৫ অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- কুতুবদিয়া লেমশিখালীর মো. বাদশা, একই ইউনিয়নের মো.
মারুফুল ইসলাম, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের রায়হান উদ্দিন, মো. রাফি,
এরশাদুল ইসলাম ও চট্টগ্রামের ইপিজেড থানার নারিকলতলার (সেইলর কলোনি) মো. আল-আমিন।
সাজ্জাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ জেলেদের আহরিত মাছ, ট্রলারের
মালামাল ডাকাতি ও জানমালের ক্ষতি করে আসছিল কতিপয় জলদস্যু সিণ্ডিকেট। জেলেদের অভিযোগের
ভিত্তিতে বঙ্গোপসাগরে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে প্রযুক্তি ব্যবহারের
মাধ্যমে জলদস্যুদের অবস্থান চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে
বঙ্গোপসাগরে মহেশখালী এবং বাঁকখালী নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা
হয়। এ সময় তাদরে কাছ থেকে জেলেদের লুণ্ঠনকৃত প্রায় ৬-৭ হাজার কেজি মাছ, জাল এবং ডাকাতির
কাজে ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মোবাইল উদ্ধার করা
হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।










