বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য
পরিষদের উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল, স্থায়ী পে-কমিশন গঠন, টাইমস্কেল,
সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, সচিবালয় ও সচিবালয়ের বাইরের
সব কর্মচারিদের এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে এক প্রতিনিধি সমাবেশ
অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সমাবেশে অতিথি ছিলেন নাগরিক
ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর, গণ সংহতি
আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ
সম্পাদক ইলিয়াস খান।
মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত
বক্তব্য পাঠ করেন মো. লুৎফর রহমান, সমন্বয়ক ও সভাপতি ১১-২০ ফোরাম এবং মুখ্য
সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে লিখিত দাবীনামা পাঠ করেন মো. ছালজার রহমান,
সমন্বয়ক ও মহাসচিব, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারি সমিতি, কেন্দ্রীয়
কমিটি।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ
আসাদুজ্জামান পিয়াল, নুরে আলম, মো. শফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল
ইসলাম মামুন, মো. ফরিদ আহমেদ সরদার, কায়সার হোসেন, আব্দুর রাজ্জাক, শেখ মো.
রাসেল, মো. তারিকুল ইসলাম, কামরুজ্জামান
উজ্জল, সরোয়ার হোসেন তালুকদার, মাহবুব হোসেন তালুকদার, নূর ই মোফাজ্জল হোসেন,
মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম, আশিকুল
ইসলাম, আনোয়ার হোসেন, রিয়াজউদ্দিন, দৌলত জামান, আব্দুল্যাহ আল মামুন, মো. শফিকুল
ইসলাম, গাজী সাইফুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম,
লিপি আক্তার, খাদিজা নাজনীনসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা।










