করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে গোলাম রব্বানী নামের এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে চিকিৎসাধীর অবস্থায় তিনি মারা যান। গোলাম রব্বানী কলারোয়া উপজেলার গোয়ালচাতর এলাকার মৃত জাহাবক্স গাজীর ছেলে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর,ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রোববার গোলাম রব্বানী ভর্তি হন। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক। 

এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হল। এছাড়াও সাতক্ষীরা জেলায় সোমবার পর্যন্ত মোট ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।