ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নয় বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।
গত বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। গতকাল সকালে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান।
এ ঘটনায় গতকাল তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করেছে বিজিবি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে আসা-যাওয়ার সময় ১১৯ নারী, পুরুষ, শিশু এবং সহায়তাকারী পাঁচ দালালকে আটক করে বিজিবি।










