বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে আলোচনা সভা ও রবীন্দ্রসন্ধ্যা আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন মো. একরাম উল্লাহ ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস।