আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।










