পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গতকাল এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি।

ওই কর্মকর্তা বলেন, ‘জঙ্গি হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।’ তিনি জানান, ঘটনাস্থলে এখনো লড়াই চলছে।