চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে আড়াই হাজার কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় সাগর থেকে আসা চারটি ফিশিং বোটকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সকালে নৌ পুলিশ, জেলা মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও সিএমপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণ করা হবে বলে
জানিয়েছে পুলিশ।










