নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় সহপাঠীদের ছুরিকাঘাতে ধ্রুব চন্দ্র দাস (১৭) নামে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় ইসদাইর রাবেয়া হোসেন স্কুলের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ধ্রুব ফতুল্লার ইসদাইর এলাকার মাদব চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় লোকজন জানান, নিহত ধ্রুব ও তার বন্ধুরা ঘটনার সময় একটি চায়ের দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ধ্রুবকে ডেকে একটি অন্ধকার স্থানে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করা হয়।