ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯০ কেজি গাঁজা ও একটি
সিএনজিসহ আটক হয়েছে এক মাদক কারবারি। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে এ তথ্য জানায় কসবা থানা।
সেখানে বলা হয়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার
পৌরসভা ৮নং ওয়ার্ড মরাপুকুর পাড় গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে ৯০ কেজি গাজাঁসহ এক
মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন কসবা পৌরসভার কালিকাপুর
গ্রামের মৃত রহিজ মিয়া ছেলে ইমাম হোসেন প্রকাশ ইমন (২৪)।
কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন
জানান, পুলিশের একটি আভিযানিক দল মরাপুকুর গ্রামের আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে একটি
সিএনজি থেকে ৯০ কেজি গাঁজাসহ একজনকে আটক করে।
এ ঘটনায় ইমাম হোসেনর বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।










