ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সাথে বৈঠক
করেছে বিএনপি। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ৪টায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে
সাক্ষাৎ করতে যান ইরানের রাষ্ট্রদূত।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির
খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক
বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।










