বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি নতুন জাতের সয়াবিন চাষে হেক্টরপ্রতি প্রায় তিন টন উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন এর উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া। তিনি বলেন, বিইউ-১ ও বিইউ-২ জাতের সয়াবিন প্রদর্শনী পরিদর্শনে বোঝা যায়, বিইউ-১ জাতের সয়াবিনের আবাদের ৯৫ দিনের মধ্যে ফসল হারভেস্ট করা যায়। নতুন জাতের বিইউ-২ জাতের আবাদকৃত সয়াবিনে ১০ দিন বেশি সময় লাগলেও তা উচ্চফলনশীল। গতকাল দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার খায়েরহাট এলাকায় উন্নত জাত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সয়াবিন চাষ এবং সম্প্রসারণবিষয়ক সেমিনার ‘কৃষক সমাবেশ ও মাঠ দিবস’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ বক্তব্য দেন তিনি।
হেক্টরপ্রতি তিন টন সয়াবিন উৎপাদন সম্ভব— বশেমুরকৃবি উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি নতুন জাতের সয়াবিন চাষে হেক্টরপ্রতি প্রায় তিন টন উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন এর উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া।









