ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় গতকাল মো. জালাল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জালাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মৃত আবদুল মালেক মিয়ার ছেলে। অভিযুক্ত চিকিৎসক মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘বিষয়টা গ্রামের মুরব্বিরা দেখছেন।’ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. এমরান হোসেন জানান, এখনো অভিযোগ পাওয়া যায়নি।
ভুল চিকিৎসায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় গতকাল মো. জালাল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।










