সিলেট চেম্বার ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল ‘এসএমই উদ্যোক্তাদের বিপণন কৌশল ও ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সিলেট চেম্বারের কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি তাহমিন আহমদ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া জেসমিন মিলি। বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জিয়াউল হক, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের রিসোর্স পারসন ইউসুফ ইফতি প্রমুখ।
সিলেটে বিপণন কৌশল ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ
সিলেট চেম্বার ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল ‘এসএমই উদ্যোক্তাদের বিপণন কৌশল ও ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।









