আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিন সদস্যকে আটক করেছে বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে টেকনাফ ২ বিজিবির ঝিমংখালি বিওপির শূন্যলাইন থেকে অস্ত্র-গুলি, ওয়াকিটকি, মোবাইল ও ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ তাদের আটক করা হয়।