ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের ওপর থেকে
এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির
নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহটি
উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে
উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের চারা বটগাছ-সংলগ্ন রেললাইনের ওপরে ক্ষতবিক্ষত মরদেহ দেখতে
পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আলীম হোসেন শিকদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল
মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।










