নানা আয়োজনে দেশের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান। পরে তার নেতৃত্বে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরতলির টিলাগড় ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সেই শোভাযাত্রায় অংশ নেন। পরে টিএসসির আঙিনায় বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ। রাত ৮টায় মঞ্চে উঠে অন্যতম দেশসেরা ব্যান্ডদল অ্যাশেজ। অ্যাশেজের কনসার্ট উপভোগ করতে ক্যাম্পাসের বাইরে থেকেও প্রচুর দর্শকের সমাগম ঘটে।









