ঝিনাইদহে উপজেলা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ‘জেন্ডার ও নারীর মানবাধিকার’
বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক তন্ময় কুমার কুণ্ডু। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করে সিজিবিভি প্রকল্প টিম। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট সানাইয়া আনসারী, দিল আফরোজ আক্তার ও তৌফিক আল মামুন। প্রশিক্ষণে উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদর থানার প্রতিনিধিরা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা এলজিইডি কর্মকর্তা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসিসি কর্মকর্তা, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার প্রমুখ অংশগ্রহণ করেন।
জেন্ডার ও নারী মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঝিনাইদহে উপজেলা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ‘জেন্ডার ও নারীর মানবাধিকার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।










