ঝিনাইদহে রোপা আমন হাইব্রিড ধানী গোল্ড ধানের ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মধুপুর গ্রামের একটি মাদ্রাসার জমিতে এ জাতের ধান কাটা উদ্বোধন করা হয়। পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবিব, মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল গফুর মোল্লা।