আওয়ামী সরকারের পতনের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার ও শক্তিশালীকরণের লক্ষ্য নিয়ে জ্যেষ্ঠ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল করেছিল সরকার। সেই কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডা. এমএ ফয়েজ। গত শুক্রবার তিনি পদত্যাগ করেন। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেন ডা. এমএ ফয়েজ।
নিজের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’ এমএ ফয়েজ ২০০৮ সালের জানুয়ারি থেকে পরবর্তী এক বছর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।










