শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বলেছেন, শ্রমিকরা আমাদের ওপর আস্থা রাখুন। আমরা আপনাদের কথা শুনব। আপনাদের সমস্যার
সমাধান করব।
শনিবার (১৪ সেপ্টেম্বর) আশুলিয়াস্থ তৈরি পোশাক কারখানাগুলোর চলমান
সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক
ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ সভার আয়োজন করে।
মালিকদের উদ্দেশে শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ
করে দিন। এটা বড় সমস্যা।
শ্রমিকদের নাম করে বহিরাগত যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করবে তাদের
বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে।










